সবার আগে সব সময়ই

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

তোমার জন্য প্রিয়তমা।

লেখক- শেখ রাফসান, মোংলাঃ বাগেরহাট।
তোমার জন্য প্রিয়তমা, তানহা।
বকুল ফুলের মালা গেঁথেছিলাম
বুকের মাঝে সুখের ছবি এঁকে রেখেছিলাম
কান্নার বুকে হাসি ফুটিয়ে রেখেছিলাম
তোমার জন্য প্রিয়তমা,
কই এলে না যে!

তোমার জন্য প্রিয়তমা,
প্রজাপতিদের নিমন্ত্রণ করতে গিয়েছিলাম
নীল খামে চিঠি লিখেরেখেছিলাম
রক্তে ভেজা বুকের ক্ষত ঢেকে রেখেছিলাম
তোমার জন্য প্রিয়তমা,
কই এলে না যে!

তোমার জন্য প্রিয়তমা
তোমার জন্য…

তোমার জন্য প্রিয়তমা
কই এলে না যে!

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

বৃদ্ধা হওয়া কি জীবনের অভিশাপ। মোংলায় বৃদ্ধা মাকে পিটালেন তার ছেলে।

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ
প্রথম পূত্রবধু ও নাতি-নাতনীর অধিকার নিয়ে কথা বলায় বৃদ্ধা মাকে প্রকাশ্যে  পেটালো বিয়ে পাগল পূত্র ও তার পঞ্চম স্ত্রী। মোংলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী ঘটেছে এ ঘটনা। আর এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার দুপুরে এ বিষয় মোংলা থানায় দায়ের করা হামলার শিকার বৃদ্ধা কুলসুম বেগমের(৬০)অভিযোগে এ তথ্য জানা গেছে। তিনি জানান, তার বিয়ে পাগল একমাত্র পূত্র মোঃ সেকেন্দার হাওলাদার (৪০) প্রথম স্ত্রী ও তিন সন্তন রেখে একে একে ৫টি বিয়ে করে। এদের মধ্যে বর্তমানে   প্রথম ও পঞ্চম স্ত্রী টিকে রয়েছে।  তার প্রথম স্ত্রী কুলসুম বেগম সহ তিন সন্তানের দীর্ঘদিন খোঁজ খবর নিচ্ছে না  সেকেন্দার। এক পর্যায় পূত্র বধু সহ নাতি-নাতনীদের বাড়িতে আশ্রয় দেয়ার চেস্টা এবং অধিকার নিয়ে কথা বলায় পূত্র ও তার পঞ্চম স্ত্রী নাগির্সের রোষানলে পড়েন তিনি। প্রকাশ্য পূত্র ও পূত্রবধুর হামলাও মারধরে রক্তাক্ত জখম হয়েছেন ওই বৃদ্ধা। তিনি অভিযোগ করেন- মঙ্গলবার ও বুধবার দুপুরে দু’দফায় তাকে মারধর করা হয়। তাই বাধ্য হয়েই থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ থেকে মৃত্যু বাঘ উদ্ধার।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি। সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার।     সুন্দরবনের পূর্ব শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা মৃত বাঘটিকে দেখতে পেয়ে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান মোংলা পোর্ট প্রেস ক্লাব কে জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়। পরে বুধবার (২১আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, বাঘটির ময়না-তদন্তের জন্য কাজ শুরু হয়েছে,  ময়না-তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

মোংলা চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম হাওলাদারের ছেলে সড়ক দুর্ঘটনায় নিহতের জানাজায় হাজারো মানুষের ঢল।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলা মোংলা উপজেলার  চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম হাওলাদারের ছেলে বাদশাহ হাওলাদার  সড়ক দুর্ঘটনায় নিহত।আজ ২০-০৮-২০১৯ সকালে মোংলা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয় তার সাথে ছিল তার স্ত্রী ও একমাত্র ছোট মেয়ে অনিকা(১)।
ঢাকা যাওয়ার পথে মাওয়া ফেরি পার হওয়ার সময়  বাদশা হাওলাদার(৪০) পানি কিনতে যান দোকানে কিন্ত ইতিমধ্যে গাড়ি ছেড়ে দেয় ইহা লক্ষ্য করে  বাদশা হাওলাদার গাড়িতে দ্রুত উঠতে যায় না গাড়ি উঠতে যায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়ির নিচে চাপা পড়ে গটনা স্থলে সাথে সাথে মারা যায়।তার এই অকাল মৃত্যুতে তার পরিবার এলাকা বাসি গভীরভাবে শোকাহত হয়ে পড়ে।।বাদশা হাওলাদার এর দূর্ঘটনা মৃত্যুর  গঠনা মেতে নিতে পারছে না, তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম হাওলাদারের ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি। আজ ২০-০৮-২০১৯ সকালে মোংলা থেকে ঢাকার উদ্দেশ্য রয়না দেন তার পরিবার তার সাথে ছিলেন সহধর্মিণী ও তার একমাত্র ছোট মেয়ে অনিকা(১)।
ঢাকা যাওয়ার সময় মাওয়া ফেরি পার হওয়ার সময় মোং বাদশা হাওলাদার(৪০) পানি কিনতে যান তার পরিবারের জন্য কিন্তু পানি কিনতে আসতে লেট হওয়াই গাড়ি ছেড়ে দেয় কিন্তু বাদশা হাওলাদার গাড়িতে উঠতে না পেরে লাফ দিয়ে  গাড়ি ধরতে যাওয়ার সময়। গাড়ির সাথে দাক্কা খেয়ে বাসের সাথে চাপা খান। তিনি গঠনা স্থলে সাথে সাথে মারা যায়।তার এই মৃত্যুতে তার পরিবার আত্বহারা হয়ে গেছে কেউ এই নিহত মেনে নিতে পারছে না তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন চিলা ইউনিয়নের বিএনপি ও যুব দলের নেতারা  তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

মোংলায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজে তৎপর মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি। 
জঙ্গি হামলার ‘হুমকি অনুভব করায়’ নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের ‘ঢিলেঢালা ভাবকে’চাঙা করতে আবার মাঠে নামছে মোংলা থানা পুলিশ

‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ নাম দিয়ে শনিবার থেকে ২১ জুন পর্যন্ত বিশেষ এই কার্যক্রম চালাবে মোংলা থানা পুলিশ । মোংলা থানায় পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে একটি ফরম দিয়ে আসেন।

পূরণ করা ফরমটি পরে নির্ধারিত সময়ে সংগ্রহ করে থানায় নিয়ে তথ্যভাণ্ডারে যুক্ত করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম থেকে কেউ বাদ পড়েছে কিনা তা খুঁজতে পরের সপ্তাহে একটি সার্ভেইল্যান্স টিম কাজ করবে।

শনিবার মোংলা থানা মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ওসি ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, “আমরা ইদানিং লক্ষ্য করছি, এখন এই কাজটি ঢিলে হয়ে গিয়েছে। অনেকেই এখন ভাড়াটিয়ার তথ্য দিচ্ছে না, নাগরিকরা তথ্য দিচ্ছে না।

“আমাদের পুলিশের মাঝেও একটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করেছি। যে কারণে ইদানিং আমরা আবার সেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক অপরাধের একটি হুমকি আমরা অনুভব করছি। এই প্রেক্ষাপটেই আমরা আবার এটা শুরু করেছি।”

এক প্রশ্নের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, বেছেলার জঙ্গি আস্তানায় কিছুদিন আগে র‌্যাবের অভিযানের পর অনুসন্ধানে দেখা যায়,  সেখানকার বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়ার তথ্য দেননি। এধরণের কয়েকটি ঘটনার প্রেক্ষিতে নতুন করে তথ্য সংগ্রহ করার প্রয়োজন মনে করেন প্রশাসন ।

নাগরিকদের এসব তথ্য সংগ্রহ করার ফলে রূপনগরে জঙ্গি ঘটনার রহস্য যেমন উদঘাটন করা গেছে তেমনি যাত্রাবাড়ী, কাফরুল, দক্ষিণখানের খুনসহ বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে মনে করেন পুলিশ কমিশনার।

নাগরিকদের এসব তথ্য নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারের সাথে যুক্ত আছে জানিয়ে তিনি বলেন, “কেউ ভুয়া জাতীয় পরিচয়পত্র দিলে তা আমাদের প্রযুক্তির মাধ্যমে ধরা পড়বে।”

রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নতুন উদ্যোগে কাজ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

 এই কার্যক্রম পুরোপুরি সফল হলে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসবে জানিয়ে তিনি বলেন, “অনেকে পেশা, পরিচয় গোপন করে বাসা ভাড়া নেন। এই উদ্যোগের ফলে সেটা সম্ভব হবে না এবং গত তিন বছরে এর সফলতাও পাওয়া গেছে, অপরাধ নিয়ন্ত্রণে এসেছে।”

হলি আর্টিজান বেকারিতে হামলার পর এ ধরনের উদ্যোগ নেওয়ায় জঙ্গিরা রাজধানীতে শিকড় গাড়ার সুযোগ পায়নি বলে জানিয়েছেন  ডিএমপি কমিশনার।

নাগরিকদের সুবিধার জন্য, নিরাপত্তার জন্য উল্লেখ করে তিনি সবাইকে নাগরিককে এই তথ্য সংগ্রহ অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান।

কমিশনার জানান, ২০১৫ সালের শেষের দিকে অনানুষ্ঠানিকভাবে এবং ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

সুন্দরবনে কোস্টগার্ড বাহিনীর অভিযানে হরিনের চামরা উদ্বার।

 শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি। বাহিনীর পশ্চিম জোনের স্টাফ অফিসার  (গোয়েন্দা)   লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ,বিএন   জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোস্টগার্ডের একটপ আভিযানিক দল নিয়মিত টহলদানের সময় সুন্দরবন সংলগ্ন কালাবগী  খাল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া পাওয়া যায়। চোরা শিকারীরা হরিণ শিকার করে পাচারের সময় কোস্টগার্ড বাহিনীর তৎপরতার কারনে সেখানে হরিণের চামড়া ফেলে রেখে পালিয়ে যায়। জব্দকৃত হরিণের চামড়া  সুন্দরবনের নলিয়ান ফরেস্ট অফিসের কাছেই কোস্টগার্ড বাহিনীর উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

কোস্টগার্ড বাহিনীর গোয়েন্দা  অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিসরুপ। তিনি আরো জানান, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
Sundarbonnews24.com