সবার আগে সব সময়ই

রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রতিমন্ত্রীর ভুয়া সিল ব্যবহার করে প্রতারণা: মোংলায় গ্রেফতার ১

 


মোংলা প্রতিনিধি : বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে টুকু শেখ (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত টুকু শেখ মোংলা থানার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতিমন্ত্রীর নাম ও পদবি ভাঙিয়ে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এই গোপন খবর পেয়ে পুলিশ আসামির অবস্থান সনাক্ত করে অভিযান চালায়। 

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি জাল সিল এবং স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।এই জালিয়াতি ও প্রতারণার ঘটনায় গ্রেফতারকৃত টুকু শেখসহ সরাসরি জড়িত অপর দুই আসামির নাম উল্লেখ করে মোংলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০

প্রজন্ম ২০০১ এর উদ্যোগে শিক্ষা উপকরন, চিকিৎসা সামগ্রী ও শীত বস্র বিতরন।

প্রজন্ম ২০০১ এর উদ্যোগে ও মোঃ কারিমুল ইসলাম (সজল),সোহাগ হাওলাদার, নাইম আকন এর সহযোগিতায় ।আজ শুক্রবার (১৭ জানুয়ারী) মোংলার জয়মনিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরন, চিকিৎসা সামগ্রী ও শীতার্তদের শীত বস্র বিতরন করা হয়েছে।
সকালে সুন্দরবন সংলগ্ন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় গরীব চার শতাধিক শিক্ষাথীদের মাঝে প্রজন্ম
খাতা,কলম,পেন্সিল,পেস্ট, ব্রাশ,খাবার স্যালায়ন,বিস্কুট,চিপস ও কম্বল ইত্যাদি দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি সদস্য সহ মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরীফ ও এলাকার গন্যমান্য বাক্তিবর্গ ও প্রজন্ম ২০০১ এর শওকত মন্জুর শান্ত,মাহমুদ রুবেল,আবদুর রহমান শেখ,ফাহিম আদি,ঝহিরুল ইসলাম,কাজী জামাল,মুশফিকুর রহমান,নাজমুল শাহাদাৎ নাজিম ও জাহিদ পাটোয়ারী থেকে ওই সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার হার বাড়াতে একটি জরিপ এর ফলাফল সবার সামনে উপস্থাপন করা হয়। ওই সময় বাল্য বিবাহ রোধে একটি কমিটি গঠন করা হয়। এ সময় প্রজন্ম ২০০১ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক সওকত মন্জুর শান্ত বলেন,তাদের সংগঠনটি মানবতার জন্য কাজ করে যাবে। এর অংশ হিসেবে জয়মনি এাণ বিতরন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার আগ্রহ সৃষ্টি,স্বাস্থ্য সচেতনতা,বাল্য বিবাহের ক্ষতিকারক দিক জাগিয়ে তোলা হচ্ছে প্রজম্ন চ্যারিটি ক্লাবের মুল উদ্যেশ্য।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

তোমার জন্য প্রিয়তমা।

লেখক- শেখ রাফসান, মোংলাঃ বাগেরহাট।
তোমার জন্য প্রিয়তমা, তানহা।
বকুল ফুলের মালা গেঁথেছিলাম
বুকের মাঝে সুখের ছবি এঁকে রেখেছিলাম
কান্নার বুকে হাসি ফুটিয়ে রেখেছিলাম
তোমার জন্য প্রিয়তমা,
কই এলে না যে!

তোমার জন্য প্রিয়তমা,
প্রজাপতিদের নিমন্ত্রণ করতে গিয়েছিলাম
নীল খামে চিঠি লিখেরেখেছিলাম
রক্তে ভেজা বুকের ক্ষত ঢেকে রেখেছিলাম
তোমার জন্য প্রিয়তমা,
কই এলে না যে!

তোমার জন্য প্রিয়তমা
তোমার জন্য…

তোমার জন্য প্রিয়তমা
কই এলে না যে!

বুধবার, ২১ আগস্ট, ২০১৯

বৃদ্ধা হওয়া কি জীবনের অভিশাপ। মোংলায় বৃদ্ধা মাকে পিটালেন তার ছেলে।

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ
প্রথম পূত্রবধু ও নাতি-নাতনীর অধিকার নিয়ে কথা বলায় বৃদ্ধা মাকে প্রকাশ্যে  পেটালো বিয়ে পাগল পূত্র ও তার পঞ্চম স্ত্রী। মোংলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী ঘটেছে এ ঘটনা। আর এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার দুপুরে এ বিষয় মোংলা থানায় দায়ের করা হামলার শিকার বৃদ্ধা কুলসুম বেগমের(৬০)অভিযোগে এ তথ্য জানা গেছে। তিনি জানান, তার বিয়ে পাগল একমাত্র পূত্র মোঃ সেকেন্দার হাওলাদার (৪০) প্রথম স্ত্রী ও তিন সন্তন রেখে একে একে ৫টি বিয়ে করে। এদের মধ্যে বর্তমানে   প্রথম ও পঞ্চম স্ত্রী টিকে রয়েছে।  তার প্রথম স্ত্রী কুলসুম বেগম সহ তিন সন্তানের দীর্ঘদিন খোঁজ খবর নিচ্ছে না  সেকেন্দার। এক পর্যায় পূত্র বধু সহ নাতি-নাতনীদের বাড়িতে আশ্রয় দেয়ার চেস্টা এবং অধিকার নিয়ে কথা বলায় পূত্র ও তার পঞ্চম স্ত্রী নাগির্সের রোষানলে পড়েন তিনি। প্রকাশ্য পূত্র ও পূত্রবধুর হামলাও মারধরে রক্তাক্ত জখম হয়েছেন ওই বৃদ্ধা। তিনি অভিযোগ করেন- মঙ্গলবার ও বুধবার দুপুরে দু’দফায় তাকে মারধর করা হয়। তাই বাধ্য হয়েই থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ থেকে মৃত্যু বাঘ উদ্ধার।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি। সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার।     সুন্দরবনের পূর্ব শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা মৃত বাঘটিকে দেখতে পেয়ে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান মোংলা পোর্ট প্রেস ক্লাব কে জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়। পরে বুধবার (২১আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, বাঘটির ময়না-তদন্তের জন্য কাজ শুরু হয়েছে,  ময়না-তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

মোংলা চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম হাওলাদারের ছেলে সড়ক দুর্ঘটনায় নিহতের জানাজায় হাজারো মানুষের ঢল।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলা মোংলা উপজেলার  চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম হাওলাদারের ছেলে বাদশাহ হাওলাদার  সড়ক দুর্ঘটনায় নিহত।আজ ২০-০৮-২০১৯ সকালে মোংলা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয় তার সাথে ছিল তার স্ত্রী ও একমাত্র ছোট মেয়ে অনিকা(১)।
ঢাকা যাওয়ার পথে মাওয়া ফেরি পার হওয়ার সময়  বাদশা হাওলাদার(৪০) পানি কিনতে যান দোকানে কিন্ত ইতিমধ্যে গাড়ি ছেড়ে দেয় ইহা লক্ষ্য করে  বাদশা হাওলাদার গাড়িতে দ্রুত উঠতে যায় না গাড়ি উঠতে যায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়ির নিচে চাপা পড়ে গটনা স্থলে সাথে সাথে মারা যায়।তার এই অকাল মৃত্যুতে তার পরিবার এলাকা বাসি গভীরভাবে শোকাহত হয়ে পড়ে।।বাদশা হাওলাদার এর দূর্ঘটনা মৃত্যুর  গঠনা মেতে নিতে পারছে না, তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম হাওলাদারের ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত।

শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি। আজ ২০-০৮-২০১৯ সকালে মোংলা থেকে ঢাকার উদ্দেশ্য রয়না দেন তার পরিবার তার সাথে ছিলেন সহধর্মিণী ও তার একমাত্র ছোট মেয়ে অনিকা(১)।
ঢাকা যাওয়ার সময় মাওয়া ফেরি পার হওয়ার সময় মোং বাদশা হাওলাদার(৪০) পানি কিনতে যান তার পরিবারের জন্য কিন্তু পানি কিনতে আসতে লেট হওয়াই গাড়ি ছেড়ে দেয় কিন্তু বাদশা হাওলাদার গাড়িতে উঠতে না পেরে লাফ দিয়ে  গাড়ি ধরতে যাওয়ার সময়। গাড়ির সাথে দাক্কা খেয়ে বাসের সাথে চাপা খান। তিনি গঠনা স্থলে সাথে সাথে মারা যায়।তার এই মৃত্যুতে তার পরিবার আত্বহারা হয়ে গেছে কেউ এই নিহত মেনে নিতে পারছে না তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন চিলা ইউনিয়নের বিএনপি ও যুব দলের নেতারা  তার পরিবারের প্রতি সমবেদনা জানান।